সন্ধ্যা ৭:১০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদির বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশ ছাড়াও অন্যান্য বিষয়ের নিয়েও আলোচনার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ আগস্ট) ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতি বলা হয়েছে, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যুও।

ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *