সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ফাইনালে দেখতে চান ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
কুয়েতকে হারিয়ে সাফের ফাইনালে উঠুক বাংলাদেশ, এমন প্রত্যাশা ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর। দক্ষিণ এশিয়ার আসর হিসেবে সাফের ফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হলেই ভালো হবে বলে মনে করেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ফুটবলের উন্নতির দিকটা নজরে এসেছে বিশ্ব ফুটবলের তৃতীয় সর্বোচ্চ গোলরক্ষকের। তাই সেমিফাইনালে লাল-সবুজ দলের সম্ভাবনা দেখছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপ জমজমাট করতে এবারের আসরে দক্ষিণ এশিয়ার বাইরে থেকে যুক্ত করা হয়েছে কুয়েত এবং লেবাননকে। তবে আঞ্চলিক দলগুলোকে পেছনে ফেলে তারাই আগে জায়গা করে নিয়েছে শীর্ষ চারে। বাকি দুই দল বাংলাদেশ ও ভারত। র‍্যাংকিং এবং শক্তিমত্তায় লেবানন এবং কুয়েত ভারতের প্রায় কাছাকাছি হলেও বাংলাদেশ তেমন ধারেকাছে নেই। তাই শঙ্কা জেগেছে সাফ শিরোপা দক্ষিণ এশিয়ার বাইরে চলে যাওয়ার।
আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ টিকিয়ে রাখতে শেষ ভরসা ভারত-বাংলাদেশ। গ্রুপ পর্বে যাদের কেউই হারাতে পারেনি অতিথিদের। বাংলাদেশ হেরেছে লেবাননের কাছে, আর কুয়েতের সঙ্গে ভারতের ড্র। তবুও সুনীল ছেত্রীর নীল স্বপ্ন। সাফের ফাইনাল হোক ভারত আর বাংলাদেশ নিয়েই। তার বিশ্বাস, কুয়েতকে হারানোর সামর্থ্য আছে জামাল ভূঁইয়াদের। সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
সাফ ফাইনাল প্রসঙ্গে সুনীল বলেন, ‘এটা দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আমি সব সময় চাইব, এই শিরোপা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে থাক। আমি খুব করেই চাই ফাইনালটা হোক ভারত আর বাংলাদেশের। সে জন্য অবশ্যই আমাদের ওদের (লেবানন) হারাতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সেই সামর্থ্য আছে কুয়েতকে হারানোর।’

দক্ষিণ এশিয়ার দেশ হলেও ফুটবলে(Football)  এখন বেশ এগিয়ে গেছে ভারত। নিয়মিত অংশ নিচ্ছে এশিয়ান (Asian) কাপে। উন্নতির গ্রাফটাও একদম স্পষ্ট। তবে সুনীল মনে করেন, র‍্যাংকিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে তুলনায় খুব একটা পার্থক্য নেই ভারতের।
তিনি বলেন, ‘সম্প্রতি ভারত দারুণ ফুটবল খেলছে। এশিয়ান কাপে অংশগ্রহণ আমাদের আরও এগিয়ে দিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দলগুলো যে খুব পিছিয়ে তা কিন্তু নয়। বিশেষ করে আমি বলবো বাংলাদেশের কথা। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও ওদের সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য দেখি না। সম্প্রতি দলটা বেশ উন্নতি করেছে।’

শনিবার(Saturday)  (১ জুন) সেমিফাইনালের লড়াইয়ে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। একই দিন সেমির লড়াইয়ে নামবে ভারতও। লেবাননের বিপক্ষে তাদের ম্যাচ রাত(Night)  ৮টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *