রাত ১২:৩৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’

ডেস্ক রিপোর্ট :

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বঙ্গমাতা” উদ্ধোধনী প্রদর্শনী ছিল আজ।
জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।

৮ আগষ্ট,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে সারাদেশব্যাপী প্রদর্শিত হচ্ছে  ছবি “বঙ্গমাতা”। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।
সারাদেশে “বঙ্গমাতা” চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নিয়েছে।
৮ আগষ্ট দেশের সকল শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।বাংলাদেশ জাতীয় যাদুঘরে আগস্ট মাস জুড়ে ১ঘন্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল,কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *