
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি এক অনুষ্ঠানে তার কর্মজীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। একজন প্রকৌশলী হিসেবে পড়াশোনা শেষ করে মডেলিং ও এরপর চলচ্চিত্র জগতে আসা তার জন্য সহজ ছিল না। তিনি বলেন, বলিউডের মতো “ঝলমলে দুনিয়ায় বিনা পয়সায় কিছু পাওয়া যায় না।”
সম্প্রতি কৃতি অভিনীত ‘ক্রু’ ছবিটি মুক্তি পেয়েছে, যেখানে তিনি কারিনা কাপুর ও টাবু-এর মতো প্রভাবশালী অভিনেত্রীর মাঝেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এছাড়া, তার প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’-এর ব্যানারে মুক্তি পেয়েছে থ্রিলার ছবি ‘দো পাত্তি’, যেখানে তিনি যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন।
কৃতির হাতে বর্তমানে কয়েকটি বড় বাজেটের সিনেমা আছে, যার মধ্যে আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ ছবিতে দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে তাকে দেখা যাবে। ছবিটি চলতি বছরের ২৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউডে যারা বাইরের মানুষ হিসেবে প্রবেশ করতে চান, তাদের জন্য কৃতির পথচলা একটি বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।