
বরিশাল প্রতিনিধি :
বরিশালে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যা*তন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফয়জুল হক ফয়েজ জানান।
দণ্ডিত ব্যক্তি বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান, ২০২০ সালের ২৯ জুলাই দুপুরে মেয়েকে হ*ত্যার হুমকি দিয়ে ধ*র্ষ*ণ করেন ওই ব্যক্তি। এ সময় বাধা দিতে গেলে স্ত্রীকেও মারধর করে হত্যার হুমকি দেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।
কাউনিয়া থানার এসআই সেলিম রেজা ২০২১ সালের ১৫ জুলাই সালামকে আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে জানান বেঞ্চ সহকারী।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে পিপি ফয়জুল হক জানান।