রাত ১:৩১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স কোন বাধা নয়-প্রমাণ করলেন টুইঙ্কেল

বিনোদন  প্রতিবেদক : সাবেক বলিউড তারকা টুইংকেল খান্না ইংল্যান্ডের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি পাওয়ার খবর জানিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে, লেখাপড়ার কোনো বয়স নেই। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী ও হালের লেখিকা। গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সম্প্রতি মাস্টার ডিগ্রি অর্জনের খবর অক্ষয় ঘরণী টুইঙ্কেল শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন।

নিজের আনন্দের সংবাদটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে টুইঙ্কেল লিখেছেন, এটা আমার জন্য একটা বড় বিষয়। প্রথমে একটু লজ্জা লাগছিল খবরটা দিতে। কিন্তু এটা সত্যি প্রমাণ করে দিল যে বয়স কেবল একটা সংখ্যা, সেটা কোনোভাবেই তোমার লক্ষ্য থেকে তোমায় সরাতে পারে না।তিনি আরও লিখেছেন, আমার ফাইনাল ডিজারটেশনের জন্য আমি এক্সসেপশনাল ডিসটিঙ্কশন পেয়েছি। প্যাট কাভানাগ প্রাইজের’ প্রাথমিক তালিকাতেও সেটা এসেছে।

সুখবর দেওয়ার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা করণ জোহরকে নিয়ে এক চোট রসিকতাও করেছেন টুইঙ্কেল। তিনি লিখেছেন, এখন আমি বলতেই পারি, আমার এক পুরনো বন্ধু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে ভুল কাস্টিং করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *