
মীরসরাই প্রতিনিধি :
বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচ মীরসরাই উপজেলার উদ্যোগে মীরসরাই উত্তর ও মীরসরাই দক্ষিণ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধুূদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা শুক্রবার ২৪ মে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মীরসরাই উত্তর ৩ উইকেটে ১৭৬ রান করে ও দক্ষিণ ৫ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে। উত্তর ৬৩ রানে দক্ষিণ কে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় উত্তরের রেজাউল করিম একই সাথে ৭৬ রানে অপরাজিত থেকে সেরা ব্যাটসম্যান হয়। ৩ অভার বল করে ১০ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার হয় উত্তরের জুয়েল রানা। সেরা ফিল্ডার হয় মো: শাহিন। খেলা শেষে দুই দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের এডমিন প্যানেল।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের এডমিন এমরান হোসেন সোহেল,মাজহারুল আনোয়ার চৌধুরী, জামাল উদ্দিন, জাহেদুল ইসলাম,ফখরুল ইসলাম,সজল শর্মা ও ফেনীর ২০০১ ব্যাচের বন্ধু ফরহাদ মজুমদার।
One Response
অভিনন্দন বন্ধুদের।
এই বয়সে এসে ও তোরা চির তরুণ প্রমাণ দিলি।