রাত ৮:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌসকে সম্বর্ধনা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন  প্রতিবেদক : দেশজুড়ে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া। এর মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন খবর জানালেন সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি জানালেন, নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিস্থ শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

শিম্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিপুণ সাংবাদিকদের বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। শিল্পী সমিতির গেলো বারের নির্বাচনে আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনের নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করবো।

এদিকে তারকা নায়ক ফেরদৌস আহমেদকে সম্বর্ধনা দেওয়ার কথাও জানান নিপুণ। তিনি বলেন, শিল্পী সমিতির বর্তমান কার্যকরী সদস্য ফেরদৌস ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচন করবেন ঢাকা – ১০ আসন থেকে। এই জন্য তাকে সংবর্ধনা দেওয়া হবে।।

নিপুণ ফেরদৌসকে সম্বর্ধনা দেওয়ার বিষয়ে আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাসহ সবাই উপস্থিত থাকবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *