
দাগনভুঞা সংবাদদাতা: ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা বাজারে ৩১ মার্চ রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে বিএসটিআইয়ের কুমিল্লা জেলা কার্যালয় ও দাগনভুঞা উপজেলা প্রশাসন।
বিএসটিআই সুত্রে জানানো হয়,উপজেলা প্রশাসন দাগনভূঞা ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে পরিচালিত উক্ত অভিযানে মেসার্স রূপালী কেমিক্যালস, মোল্লাঘাটা বাজার, দাগনভূঞা, ফেনী প্রতিষ্ঠানটি মশার কয়েল পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে হর্স পাওয়ার, কিং, সততা, হর্স নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন বিক্রিয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) জরিমানা করা হয়।
এ সময় দাগনভুঞা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।