রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

ফেনী প্রতিনিধি: ফেনীর তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাসদ এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর মধ্যে ফেনী-১ ( পরশুরাম-ফুলগাজি ও ছাগলনাইয়া) আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ও জাকের পার্টির রহিম উল্যাহ ভূঁইয়া।

ফেনী-২ (সদর) আসনে জাকের পার্টির নজরুল ইসলাম।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল বাশার ও জাকের পার্টির আবুল হোসেন।

ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *