
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানাধীন পূর্ব উকিলপাড়াস্থ ফেনী মডেল স্কুলের দক্ষিণ পাশে ডাক্তার আবুল কাসেমের বাড়ির ভিতরের একটি গোডাউনে নকল তেলসহ একজন লোককে এলাকার লোকজন আটক করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই/হায়াত উল্ল্যাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী কাজী মোশারফ (৩০), পিতা-মৃত কাজী ইয়াকুব, মাতা-রিনা বেগম, সাং দক্ষিণ বেতিয়ারা (কাজী বাড়ি) ০৭ নং ওয়ার্ড, ১৩নং জগন্নাথ ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর দেওয়া তথ্য মতে তাহার ভাড়া বাসার গোডাউন হইতে (১) ৯৬ বোতল Cute Perfumed Coconut Hair Oil, যার প্রতিটি বোতলের ওজন-৩৩০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ২২৫ টাকা, (২) ৪৮০ বোতল Cute Perfumed Coconut Lite Non Sticky Hair Oil, যার প্রতিটি বোতলের ওজন-১৬০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ১২৫ টাকা, (৩) ৪০ বোতল প্যারাসুট, নীল ও সবুজ ক্যাপে, নারিকেল তেল, যার প্রতিটি বোতলের ওজন-৩৫০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ২৫৫ টাকা, (৪) ২৭৫ বোতল প্যারাসুট, নীল ও সবুজ ক্যাপে, নারিকেল তেল, যার প্রতিটি বোতলের ওজন-২০০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ১৫৫ টাকা, (৫) ৩৩৬ বোতল প্যারাসুট, নীল ও সবুজ ক্যাপে, নারিকেল তেল, যার প্রতিটি বোতলের ওজন-১০০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ৮৫ টাকা, (৬) ১৪৪ বোতল প্যারাসুট বেলী ফুল কোকোনাট হেয়ার অয়েল, যার প্রতিটি বোতলের ওজন-২০০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ১৭০ টাকা, (৭) ৩০ বোতল Kumarika হেয়ারফল কন্ট্রোল অয়েল, যার প্রতিটি বোতলের ওজন-২০০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের খুচরা মূল্য- ২০০ টাকা, (৮) ৪০ বোতল DaburAmla Hair Oil, যার প্রতিটি বোতলের ওজন-২৭৫ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের আনুমানিক খুচরা মূল্য- ২৯৫ টাকা, (৯) ৪৮ বোতল DaburAmla Hair Oil, যার প্রতিটি বোতলের ওজন-১৮০ মিঃ লিঃ ও প্রতিটি বোতলের আনুমানিক খুচরা মূল্য-১৯৫ টাকা প্রাপ্ত হয়, যাহার সর্বমোট অনুমান ২,১৪,৪২৫/- টাকা পাইয়া জব্দ করে এবং আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে।
যার মামলা নং-১৬, তারিখ-০৬/১০/২০২৩ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)। এ ছাড়া ফেনী মডেল থানাধীন শহর পুলিশ ফাঁড়ী, ফেনী এর জিডি নং-১০৫, তারিখ-০৫/১০/২০২৩ইং
পরে অভিযুক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।