
ফেনী প্রতিনিধি: ফেনীতে বিএসটিআই’র অভিযানে ২ টি মামলায় মোট ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড আদায় করা হয়। ১৩ আগষ্ট রবিবার ফেনী জেলার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে –
মেসার্স হীরা বিস্কুট প্রাঃ লিঃ, বিসিক শিল্পনগরী, সদর, ফেনী প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করায় এবং মোড়কের গায়ে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করে কেক, বিস্কুট ও চানাচুর প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮” এর ৪১ ধারায় ১৫,০০০/- (পনের হাজার টাকা) জরিমানা করা হয়।
এ ছাড়া মেসার্স মিষ্টি ছায়া ফুডস, উত্তর চাড়িপুর, বিসিক রোড, সদর, ফেনী প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করায় এবং মোড়কের গায়ে নিট ওজন উল্লেখ না করে পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় একই আইনের ৪১ ধারায় ২০,০০০/-(বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত ফেনী জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।