বিকাল ৩:১৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বিএনপি নেতৃত্ববৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

ফেনী প্রতিনিধি: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ফেনী শহরে বিভিন্ন পূঁজা মণ্ডপ পরিদর্শন ও বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন ফেনী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

২২ অক্টোবর রবিবার নেতৃবৃন্দ শহরের জয়কালী বাড়ী মন্দির পূজামণ্ডপ ও জগন্নাথ বাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদস্য এডভোকেট পার্থপাল চৌধুরী, নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু তপন কর।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, আবুল খায়ের লিংকন, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়া, পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলেক উল্যাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল, শিল্প বিষয়ক সম্পাদক এনামুল হক কামরুল, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা তাতি দলের সভাপতি সরওয়ার জাহান শ্রাবণ, পৌর ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক দাউদুল ইসলাম রয়েল, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভ সাহা সহ ফেনী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল, তাতি দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *