সকাল ৬:২৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে চোরাইমাল সহ দুই জন আটক

ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানার মামলা নং ২(১১)২৩ইং, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড, উক্ত মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া মালামাল সহ ১।সাইফুল ইসলাম রাসের(২১),২। নুর ইসলাম রাব্বি(১৯) উভয় পিতা-সফিকুর রহমান, সাং-ঘোষতর, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্ল কে ফেনী সদর থানাধীন ফতেহপুর রেলগেইট ওভার ব্রীজের উপর থেকে অদ্য ৩/১১/২৩ তারিখ সকাল ৬.১৫ ঘটিকার সময় আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামীরা গত ২/১১/২৩ তারিখ রাত ১২.০০ ঘটিকা হকে রাত ভোর ৬.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় ছালে আহম্মদ, পিতা ছিদ্দিকুর রহমান, সাং ফতেহপুর, লুদ্দা বাড়ি, থানা সদর, ফেনী এর ছালেহ ষ্টোর নামীয় দোকানেরর উপরের টিন কেটে দোকান থেকে সিগারেট, দুধ, সাবান, নগদ টাকা চুরি করে ২/১১/২৩ তারিখ দিনে ও ৩/১১/২৩ তারিখ রাতে ফেনীতে আত্নগোপনে ছিল, ৩/১১/২৩ তারিখ সকালে গাড়ির জন্য ফতেহপুর রেলগেইট ওভার ব্রিজে অবস্থান কালে তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *