রাত ১১:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে চোরাইকৃত ট্রান্সফরমারের কয়েলসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

ফেনী প্রতিনিধি : চোরাইকৃত ট্রান্সফরমার এর তামার তার (কয়েল) ওজন ০৫ কেজি উদ্ধার এবং ঘটনার সহিত জড়িত ০৩ (তিন) আসামী গ্রেফতার করেছে ফেনী সদর থানা পুলিশ।

পুলিশ সুত্রে প্রকাশ, গত ০৪/১২/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাসিদ্ধি এলাকা হইতে একটি ট্রান্সফরমার অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া যায়। উক্ত বিষয়ে এজিএম প্রশাসন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি একখানা এজাহার দায়ের করিলে মামলা রুজু হয়। যার মামলা নং-৩৬/৩৬, তারিখ- ২০/০১/২০২৪ইং, ধারা-২০১৮ইং সালের বিদ্যুৎ আইনের ৩৫।

সূত্রোক্ত মামলাটি রুজু হওয়ার পর জেলা পুলিশ, ফেনী বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করিয়া তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে মডার্স অপারেন্ডির ধরন বিবেচনায় নিয়ে এবং ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করা হয়। ঘটনার সহিত জড়িত সন্দেহে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যদের গ্রেফতার এবং চোরাইকৃত ট্রান্সফরমার উদ্ধারের নিমিত্তে পুলিশ সুপার, ফেনী দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চোরদেরকে তথ্য প্রযুক্তির ভিত্তিতে গতিবিধি পর্যবেক্ষণ এবং অবস্থান নির্ণয় পূর্বক মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোহাম্মদ গোলাম হক্কানী সঙ্গীয় ফোর্সসহ দাগনভূঞা থানা ও ফেনী সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ট্রান্সফরমার চুরি’র সহিত জড়িত চোর চক্রের সদস্যদের মধ্য হইতে আসামী ১. মোঃ আরিফ হোসেন প্রঃ শুক্কুর (২৮), পিতা-মৃত আমিন মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং- চরহকদি, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী, ২. মোঃ সুমন মিয়া (৩৬), পিতা-মোবারক হোসেন, মাতা-আনোয়ারা বেগম, সাং-মাছিমপুর (মোল্লা বাড়ী), থানা-তিতাস, জেলা- কুমিল্লা, বর্তমানে- হাজারী রোডের পশ্চিম মাথা (বাবুল চৌধুরীর ভাড়াটিয়া), থানা ও জেলা-ফেনী, ৩. মোঃ সেলিম (৩০), পিতা- জহির প্রঃ জামির আলী, মাতা- সেলিনা বেগম, সাং- মাছিমপুর (মোল্লা বাড়ী), থানা- তিতাস, জেলা-কুমিল্লা, বর্তমানে-হাজারী রোডের পশ্চিম মাথা (ফটিক চৌধুরীর ভাড়াটিয়া), থানা ও জেলা- ফেনীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগন সহ অপরাপর অজ্ঞাতনামা আসামীরা বর্ণিত মামলার ঘটনাস্থল হইতে চুরি করা ট্রান্সফরমার এর কয়েল গ্রেফতারকৃত ০৩নং আসামী মোঃ সেলিম এর দেওয়া তথ্য মতে এ তাহার হেফাজত হইতে ফেনী সদর থানাধীন হাজারী রোডের পশ্চিম মাথায় আসামী সেলিম এর ভাঙ্গারী দোকান হইতে ট্রান্সফরমার এর ভিতরের ০৫ কেজি কয়েল অর্থ্যাৎ তামার তার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য যে, বর্ণিত আসামীগন পেশাদার আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। বর্ণিত আসামীগন ফেনী মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১০/১২/২০২৩ইং, ধারা-৩৭৯ পেনাল কোড এর ঘটনাস্থল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বোগদাদীয়া নামক স্থান হইতেও একই কায়দায় ট্রান্সফরমার চুরি করিয়াছে মর্মে স্বীকার করে। আসামীগন ইতিপূর্বে ট্রান্সফরমার চুরির দায়ে বিভিন্ন মামলায় গ্রেফতার পরবর্তীতে জামিন প্রাপ্ত হইয়া পুনরায় একই কায়দায় ট্রান্সফরমার চুরি করিয়া আসিতেছে।

উক্ত গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ হোসেন প্রঃ শুক্কুর (২৮) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বর্ণিত আসামীদের বিরুদ্ধে নিম্নবর্ণিত মামলার সমূহ পাওয়া যায়।

০১নং আসামী মোঃ আরিফ হোসেন প্রঃ শুক্কুর (২৮) এর বিরুদ্ধে ১। (2MWSR) ফেনী সদর থানার মামলা নং-৪৬/৬৫১, তারিখ- ৩০/০৯/২০১৭ইং, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
২। (2MP58) ফেনী সদর থানার মামলা নং-৪০/৬৪৫, তারিখ- ২৬/০৯/২০১৭ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড-১৮৬০; ৩। (2ED4Q) ফেনী সদর থানার মামলা নং-৬৯/৩৫৯, তারিখ- ২৩/০৫/২০১৭ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৪। (2KYT5) ফেনী সদর থানার মামলা নং-৩/৭৪, তারিখ- ০১/০২/২০১৭ইং, ধারা- ২২(গ)/১৯(১) এর ৭(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৫। (H39T) ফেনী সদর থানার মামলা নং-২৯, তারিখ- ২৯/০৯/২০০৬ইং, ধারা- ৩৮৫/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০; ৬। (27XQ2) ফেনী এর সোনাগাজী থানার মামলা নং-২, তারিখ- ০৫/০১/২০১৬ইং, ধারা- ১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;
৭।(1KNCD) ফেনী এর পরশুরাম থানার মামলা নং-১৫/১২৩, তারিখ- ২৮/১২/২০২০ইং, ধারা-৩৬(১) সারণির ১৪(খ)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৮। (93TDC) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-১০/৫২, তারিখ- ২৫/০৬/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮; ৯। (95W8G) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-১, তারিখ- ০১/০৪/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮

০২নং আসামী মোঃ সুমন মিয়া (৩৬) এর বিরুদ্ধেঃ
১। (93TDC) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-১০/৫২, তারিখ- ২৫/০৬/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮; ২। (963EH) ফেনী এর ছাগলনাইয়া থানার মামলা নং-২২/১২৪, তারিখ- ১৬/০৫/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮;
৩। (95W8G) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-১, তারিখ- ০১/০৪/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮; ৪। (915E1) ফেনী এর সোনাগাজী থানার মামলা নং-১৯, তারিখ- ২৪/০১/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮; ৫। (92K48) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-৯/১৪৪, তারিখ- ২৯/১২/২০২২ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮;

০৩নং আসামী মোঃ সেলিম (৩০) এর বিরুদ্ধেঃ
১। (93TDC) ফেনী এর ফুলগাজী থানার মামলা নং-১০/৫২, তারিখ- ২৫/০৬/২০২৩ইং, ধারা- ৩৫ বিদ্যুৎ আইন, ২০১৮ মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *