বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী লিও ক্লাবের ফুড ফেস্টিভ্যাল ও পোশাক বিতরণ

 

ফেনী প্রতিনিধি : ফেনী লিও ক্লাবের উদ্যোগে ফুলগাজীর আনন্দপুর নুরুজ্জামান ভূঁইয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় প্রায় দুই শতাধিক মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে “ফুড ফেস্টিভ্যাল”।

লায়ন্স ক্লাব অব ফেনীর সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) মাদরারা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর কাউন্সিল অব চীফ এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া।

ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর ফেনী ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন একেএম রফিকুল হক নিপু, লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন লায়ন আব্দুর রহমান সুজন, লায়ন্স প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মো. শহীদুল আলম ভূঁইয়া, সেক্রেটারী লায়ন এডভোকেট এম শাহাজাহান সাজু, জয়েন্ট ট্রেজারার লায়ন তোফায়েল আহমেদ রনি, সদস্য লায়ন আরিফুল হক, লায়ন আব্দুল কাদের সম্রাট।

ক্লাব সেক্রেটারী লিও মোজাম্মেল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালক মাওলানা এমরান হোসেন, ফেনী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, ফেনী লিও ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও মো. জহির উদ্দিন।

অনুষ্ঠানে ফেনী লিও ক্লাবের ১ম সহ-সভাপতি লিও ইউসুফ আহমেদ নিষাদ সহ লায়ন্স, লিও, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা পরিচালক মাওলানা এমরান হোসেন।

এদিকে একই অনুষ্ঠানে ফেনী লায়ন্স ক্লাবের উদ্যোগে অত্র মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির এক থান কাপড় বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *