রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ০৫-১২- ২০২৩খ্রিঃ ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়ালী উল্লাহ ওলী (ছাগলনাইয়া সার্কেল) সহ সকল থানা/ফাঁড়ি/তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

এই সময় পুলিশ সুপার উত্তম কাজের জন্য সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইনকে বিশেষ পুরস্কার প্রদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *