সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকির আয়োজনে পুতুল নাটক’ সুস্থ থাকি’র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার :

‘ফুলকি’র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে শিশুর সুষম খাবার ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা এবং উদ্যোগের অংশ হিসেবে
০১.০৬.২০২৪ তারিখ দুপুর ১২.৩০ মিনিটে সাভারের ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা খ্রিষ্টান মাঠে এবং বিকাল ৫টায় গাজীপুর সিটি কর্পোরেশন এর ৬ নং ওয়ার্ডের কাশিমপুর স্কুলের সামনে প্রদর্শিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পুতুল নাটক ‘সুস্থ থাকি”।
আমাদের সমাজে শিশুরা তাঁদের অধিকার, সুরক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুরা।
ফুলকির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের  ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়ে তাঁদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
প্রধানত শিশুর সুষম খাবার ও পুষ্টির বিষয়কে উপজিব্য করে ‘সুস্থ থাকি’ পুতুল নাটকটি পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *