রাত ১২:৩৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন ইসরায়েলের হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে ইমাম মুয়াজ্জিন পরিষদের নিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : ফিলিস্তিনে নিরিহ জনগণের ওপর অবৈধ ইসরায়েলের হামলার নিন্দা ও গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলার ইমাম-মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ইং, জুমা’আর নামাজের পর শ্রীমঙ্গল রেলওয়ে চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার চত্বরে সামনে এসে শেষ হয়।

এ সময় শ্রীমঙ্গল উপজেলার ইমাম-মোয়াজ্জিন পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় ও মাওলানা ফেরদৌস আহমদ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল ইমাম-মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাওলানা আয়াত আলী, মাওলানা এম এ রহিম নোমানী, ইমাম মোয়াজ্জিন সংগঠনের, সভাপতি মুফতি মাওলানা মনির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা রহমান হেলালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আনোয়ার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন-সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ব সন্ত্রাসী অবৈধ ইহুদিবাদ ইসরাইলি সশস্ত্র বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরিহ মুসলমান জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ওপর অবৈধ ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের দাবি করেন। এ সময় বক্তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ফিলিস্তনে মুসলমানদের ওপর হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুফতি মাওলানা মনির উদ্দিন এর দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *