
ডেস্ক রিপোর্ট :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে ৪র্থ শিল্প বিপ্লবের সাথে দেশকে যুক্ত করতে চাই দক্ষ ও সৃজনশীল স্মার্ট জনশক্তি। তথ্যপ্রযুক্তির এই জনশক্তিকে যথাযথ উদ্ভাবনী শক্তিতে বলিয়ান রাখার উদ্দেশ্য নিয়েই গঠিত হয় “ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিঃ”।
জুলাই ২০, ২০২৩ সন্ধ্যায় ৪৪ জন ফাউন্ডার সদস্য নিয়ে ঢাকা বোট ক্লাব এ “ফাউন্ডার’স নাইট” নামের অনুষ্ঠানের মাধ্যমে “ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিঃ” এর সভাপতি জনাব বিপ্লব চন্দ্র বিশ্বাস ক্লাবের কার্যকক্রমের শুভ সূচনা ঘোষনা করেন।
স্বাগত বক্তব্যে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদের সভপতি জনাব বিপ্লব বিশ্বাস, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং ধন্যবাদ দেন। তিনি বলেন, উক্ত ক্লাব অন্যান্য ক্লাবের মত এন্টারটেইনম্যান্ট ক্লাব হলেও এখানে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরের ব্যাবসায়িক উদ্যোগতাদের পারস্পরিক সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি উপস্থিত ফাউন্ডার সদস্যদের কাছে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদকে পরিচয় করিয়ে দেন –
উনার সাথে সহ সভাপতি হিসেবে আছেন জনাব ইস্তিয়াক সারোয়ার, সাধারণ সম্পাদক জনাব জাকের জাহান শুভ্র, সহঃ সাধারণ সম্পাদক জনাব রেজুয়ানুল হক খান রিকু, অর্থ সম্পাদক জনাব সাকিব সরকার এবং জনাব মজিবুর রহমান শ্যামল, জনাব নাফিস আহসান চৌধুরী, জনাব আশিকুল ইসলাম তমাল ও জনাব আব্দুল মালেক আরিফ পরিচালক হিসেবে আছেন।
উপস্থিত সকল ফাউন্ডার সদস্যগণ ফাউন্ডার’স কমিনিটি ক্লাব লিঃ এর মত একটি উদ্যোগ গ্রহণ করায় সভাপতিসহ পরিচলানা পরিষদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপণ করেন।
“ফাউন্ডার’স নাইট” অনুষ্ঠানের টাইটেল স্পসর ছিলেন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান “আমার পে” গোল্ড স্পসর হিসেবে ছিলেন স্টার লাইট ট্যুরস এন্ড ট্রাভেলস ও দ্যা মল বিডি ও গিফট স্পসর হসেবে ছিলেন লিভিং টেক্স, যান্ত্রিক ও আলমিরাহ।