রাত ৮:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় প্রেমিক দুধ দিয়ে গোসল করলো

স্টাফ রিপোর্টার : নিজের গ্রামেরই এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আহাদ আলীর (২০)। সর্বশেষ কয়েক বছর ধরেই তাদের এই সম্পর্ক চলে আসছিল। হুট করেই পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ওই প্রেমিকার। সম্প্রতি তার বিয়ে হয়ে যায়। এতেই ক্ষোভে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওই প্রেমিক। ঘটনাটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের।

আজ শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন প্রেমিক আহাদ আলী। দুধ দিয়ে গোসলের সময় ভুক্তভোগীর পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতি ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। তিনি জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক মেয়ের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি, ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভ ও অভিমানে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

ডালিম হোসেন বলেন, ‘পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *