বিকাল ৪:১৬ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে গণধর্ষণ মামলায় আরও তিন বন্ধু গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকার একটি ফাঁকা বাড়ীতে প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকসহ তাঁর বন্ধুরা গণধর্ষণ করে। পরের দিন (৩ আগস্ট) ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করলে প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন পুলিশ। পরে আদালতে গণধর্ষণের কথা স্বীকার করে আরও তিন আসামীর জড়িত থাকায় তাদেরও নাম বলেন প্রেমিক। এঘটনায় প্রায় দুই মাস যাবৎ পলতাক থাকা অন্য তিন আসামীকে ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আজ রবিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করেছেন পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার নাকুরগাছি (ফেনতারা) এলাকার মিনহাজুল ইসলামের ছেলে তাফিজুল ইসলাম তামিম (১৯), আরজি অনন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়োজিদ ইসলাম (২২) ও ছোট মানিক এলাকার শাহীন মন্ডলের ছেলে ফয়সাল (২১)।

পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো.হাবিব এই তথ্য নিশ্চিত করে বলেন, গত (৩ আগস্ট) রাতে প্রেমিক তমাল তাঁর প্রেমিকাকে উপজেলার ফেনতারা এলাকার বন্ধু তামিমের ফাঁকা বাড়ীতে নিয়ে যায়। সেখানে প্রেমিকসহ তাঁর পাঁচ বন্ধু মিলে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন।

তিনি আরো বলেন, আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *