বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় এক দশক পর ফারহার সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
একটি মশলা সিনেমার জন্যই ফারহার সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। এ মূলধারার বাণিজ্যিক সিনেমার প্রযোজনার জন্য রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কথাই ভেবেছেন শাহরুখ ও ফারহা। প্রায় এক দশক পর জুটি বাঁধলেন তারা।
‘পাঠান’-এর সাফল্য ও ‘জওয়ান’ নিয়ে অনুরাগীদের উন্মাদনার পর সর্বভারতীয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে, এমন সিনেমার দিকেই আপাতত বেশি ঝুঁকছেন এ অভিনেতা। একই কারণে ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমাকেও না বলেছেন তিনি।

আপাতত অ্যাটলির ‘জওয়ান’ ও আরিয়ান খানের ‘স্টারডম’-এর প্রযোজনায় ব্যস্ত শাহরুখের সংস্থা রেড চিলিজ। সেই কাজ শেষ করে তবেই নতুন প্রজেক্টে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যেই ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে রেড চিলিজ। ফারহার সঙ্গে এখনও পর্যন্ত তিনটি সিনেমাতে কাজ করেছেন শাহরুখ। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল সিনেমার পর ফের এ জুটির সিনেমা দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *