বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ পেলো বর্ণালী সরকারের নতুন গান ‘ বন্ধু কালাচাঁন

 

বিনোদন  প্রতিবেদক : চলতি প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার নিয়মিত গান করছেন। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। গানটি লিখেছেন সজীব অধিকারী। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এ এইচ তূর্য্য। গানটি বন্ধু কালা চান শিরোনামে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এস এইচ শাকিব ও সোহেল তালুকদার । বন্ধু কালা চান গানটি মৌ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে বর্ণালী সরকার বলেন, গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি আশা করছি শ্রোতা – দর্শকদের ভালো লাগবে।

গীতিকার সজীব অধিকারী বলেন, এই সময়ের শ্রোতা – দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন।

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান ভিডিওটি ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *