বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে নাইস আইডিয়াল কিন্ডারগার্টেন পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের মারুকা এলাকার নাইস আইডিয়াল কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইস আইডিয়াল কিন্ডার গার্ডেনের পরিচালক ওবায়দুল্লাহ সরকার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন লিংকন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী, জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন,মেঘডুবি আদর্শ কিন্ডার গার্ডেনের পরিচালক মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *