বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সামনে সাংবাদিককে পেটালো চাঁদাবাজরা, ভিডিও ভাইরাল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। পুলিশের সামনে সাংবাদিককে পেটালো চাঁদাবাজরা, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল।বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিয়েছে। এ—সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আহত যুবকের নাম আনোয়ার হোসেন। তিনি একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *