রাত ৪:৩০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৮২০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ২

 

পাবনা প্রতিনিধি :-

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ৮২০(আটশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ আলম এর সার্বিক সহযোগীতায় ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে অদ্য গত ০৮ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যা ০৬.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই সাগর কুমার সাহা, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ ইকবাল কবির, এএসআই মোঃ শামীম সরকার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়নের উত্তর কোমরপুর সাকিনস্থ মোঃ খায়রুল ইসলাম এর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ বাবু মন্ডল (২১), পিতাঃ মোঃ জিয়ারুল মন্ডল, সাং-কোমড়পুর পদ্মা কলেজ মন্ডলপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, মাদক ব্যবসায়ী ২. মোঃ আকাশ প্রামানিক (২২), পিতাঃ মোহাম্মদ প্রামানিক, সাং-দ্বীপচর(লাউদারা), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা। গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১০(ক) ধারায় মামলা রজু করে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *