বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা -কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, , সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, ওসি মোঃ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, খুলনা জেলা পোনা ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রিপন, জেলা আওয়ামীলীগের নেতা মোঃ খাইরুল ইসলাম, ষোল আনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শুকুরুজ্জামান সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃব ।দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *