বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক পেল নতুন ঠিকানা

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে পলিথিনে মোড়ানো অবস্থায় উ-দ্ধা-র হওয়া এক নবজাতক নতুন বাবা-মা ও নিরাপদ ঠিকানা পেয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘মায়া সংঘ’-এর মাধ্যমে শিশুটিকে এক অটোরিকশাচালক দম্পতির জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ১৫ জুলাই ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উ-দ্ধা-র করে ওই অটোরিকশাচালকের পরিবার। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়।

‘মায়া সংঘ’-এর সভাপতি গিয়াস উদ্দীন আকবর চৌধুরী জানান, শিশুটিকে যে পরিবারটি উদ্ধার করেছিল, তারাই লালন-পালনের আগ্রহ প্রকাশ করে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নবজাতকটিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।

শিশুটিকে জিম্মায় নেওয়া অটোরিকশাচালক দম্পতি জানান, প্রায় দুই সপ্তাহ ধরে তারা শিশুটির যত্ন নিচ্ছেন। এ সময়ের মধ্যে নবজাতকের প্রতি তাদের গভীর মায়া জন্মেছে এবং এখন তাকে নিজের সন্তানের মতোই লালন-পালন করতে চান।

জানা গেছে, ওই দম্পতির পাঁচ মাস বয়সী আরও একটি সন্তান রয়েছে। ফলে নবজাতকটির দেখভাল করতে তাদের কোনো সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন।

বাঁশখালীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বলেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *