
ডেস্ক রিপোর্ট : ১২ জুন ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে জামালপুর জেলার মেসার্স চান মিয়া ব্রিকস, মেসার্স আবির ব্রিকস, মেসার্স ঝুমুর ব্রিকস, মেসার্স এস আর ব্রিকস, মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স তামিম ব্রিকস, মেসার্স ফাইভ স্টার ব্রিকস, মেসার্স বলাকা ব্রিকস, মেসার্স নাজ ব্রিকস ম্যানুফ্যাকচারার, মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স রতন ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেসার্স সাানহা ব্রিকস প্রত্যেককে ২ লক্ষ টাকা করে, মেসার্স মনো ব্রিকসকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ও গাজীপুর জেলার ডার্ড কম্পোজিট টেক্সটাইল (সম্প্রসারিত) কে সতর্ক করা হয়। ঢাকা মহানগরের হাতিরপুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ৪২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ২৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। নওগাঁ ও নাটোর জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৯ টি যানবাহন হতে মোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বকসহ ১৬টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়। বগুড়া জেলা কার্যালয় কর্তৃক রাজাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের দায়ে ১ টি কারখানা হতে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ৯১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।