সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার অভিযান

স্টাফ রিপোর্টার :  পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে টাঙ্গাইল জেলার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি: তরল বর্জ্য পরিশোধনপূর্বক পরিচালনার নির্দেশ,; ময়মনসিংহ জেলার মেসার্স সেভার ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে বন্ধের নির্দেশ দেয়া হয় । ঢাকা মহানগরের মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৫ টি প্রতিষ্ঠান হতে মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ১৯১ কেজি পলিথিন জব্দ করা হয়। মাগুড়া, শরীয়তপুর, ফেনী, রাজবাড়ী ও বান্দরবান জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৮ টি প্রতিষ্ঠান হতে মোট ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ১৪৯ কেজি পলিথিন জব্দ করা হয়। খুলনা, কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ১৬ টি যানবাহন হতে মোট ২০ হাজার ৭ শত টাকা জরিমানা ধার্যপূর্বক করা হয়। ঢাকা জেলার সাভারে মোবাইল কোর্ট পরিচালনা করে টায়ার দ্বারা বায়ু দায়ে ৫ টি প্রতিষ্ঠান হতে মোট ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *