
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইঞ্জিনিয়ার তামিম খান, নির্বাহী সম্পাদক, আপনার সংবাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস রোজা পালনের মাধ্যমে আত্মশুদ্ধির যে শিক্ষা আমরা অর্জন করি, তা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তাই আসুন, আমরা সবাই মিলে মানবিকতা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই।”
ইঞ্জিনিয়ার তামিম খান দেশ ও জাতির সার্বিক উন্নয়ন কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”