
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ডেসকো; আহবায়ক, অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশন, দৌলতপুর, কুষ্টিয়া; চেয়ারম্যান, CSSYDF; সহ-সভাপতি ও ট্রাষ্টি, আমরা সবাই ফাউন্ডেশন এবং চেয়ারম্যান, ROBOMENT।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের প্রত্যেকের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পাবে।”
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”