
ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আযহার আনন্দঘন মুহূর্তে দেশবাসী, প্রিয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কামরুল হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকল বিভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করি।”
কামরুল হাসান রনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবার জীবন ঈদের আনন্দে ভরে উঠুক, কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত হোক।”
তিনি সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—
“সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। ঈদ মোবারক।”