সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাটোকে আল্টিমেটাম দিল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
ন্যাটোকে আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগে ন্যাটোর মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত দিয়েছিলেন। শুক্রবার (৩০ জুন) আরটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইউক্রেন প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইগোর ঝোভকা জানিয়েছেন, ন্যাটো যদি তার শর্ত তুলে নেয় এবং এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, কেবল তাহলেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১ থেকে ১২ জুলাই হবে এই সম্মেলন। ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যাওয়ার কথা ছিল।
ঝোভকা বলেন, ‘ভিলিনাসের সম্মেলন নিয়ে এতদিন আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশা করেছিলাম, এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
গত ২৭ জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে; তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে জয়ী হতে হবে।

ন্যাটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর ঝোভকা বলেন, ‘যদি ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলিনাস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *