বিকাল ৪:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনিরাকোন দেশেই সফল হতে পারেনি: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনিরা কোন দেশেই সফল হতে পারেনি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তা‌হিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল সে মিথ্যাবাদী সাংবাদিক, সে আহাম্মকের সঙ্গে আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হবার খবরটি সঠিক জানা নাই, হলে দুঃখজনক।

মো‌মেন ব‌লেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম-আইওরার সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তা‌কে ব‌লে‌ছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন- এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি না বলেননি।

তিনি ব‌লেন, সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব দি‌য়ে‌ছি। আমরা দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *