রাত ৮:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার একিভূত বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক উন্নয়ন একিভূত করার লক্ষ্যে মানিকগঞ্জে রাজনৈতিক দল, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) নামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি’র সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের কোঠা সংরক্ষণের দাবী জানান। একইসাথে, প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগের অধিকার বাস্তবায়নেরও দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *