বিকাল ৫:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো, না এলে পরোয়া করি না: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে না সরকার। তারা যদি নির্বাচন পর্যবেক্ষণে না-ও আসে, সেটি দেশের ক্ষতির কারণ হবে না এবং বিদেশি পর্যবেক্ষক না এলে পরোয়া করি না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৮ জুলাই) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার বড় বড় দেশে নির্বাচন দেখার জন্য কোনও পর্যবেক্ষক যায় না। আমাদের দেশে পর্যবেক্ষক এলো কি এলো না, এতে কিছু যায় আসে?
বিদেশি পর্যবেক্ষক যদি আসতে চায়, তবে আমাদের আপত্তি নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক এলে ভালো, কিন্তু না এলে আমরা পরোয়া করি না।
পর্যবেক্ষক না এলে দেশের কোনও ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে একটি সংস্কৃতি তৈরি হয়েছে বিদেশিদের এনে এনে নির্বাচন দেখানোর। আমার মতে, এটি ভবিষ্যতে বন্ধ করা দরকার। আমাদের দেশে অনেক বাড়ন্তি কাজ হচ্ছে এবং এটি বন্ধ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *