রাত ৯:৫৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুই বছর পর যেভাবে উদ্ধার হলো মাফিজুলের লাশ

নাটোর প্রতিনিধি :

দুই বছর দুই মাস আগে নিখোঁজ হন নাটোরের গুরুদাসপুর পৌরসভার খলিফাপাড়া মহল্লার মাফিজুল ইসলাম (২৫)। মা–বাবাসহ স্বজনেরা ছেলে হারানোর শোক কাটিয়ে উঠেছিলেন। কিন্তু একটি ঘটনার জেরে পরিবারটি জানতে পারে মাফিজুল খুন হয়েছেন। রোববার দুপুরে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেখিয়ে দেওয়া জায়গা থেকে মাফিজুলের বস্তাবন্দী লাশের হাড়গোড় উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বালিকা মাদ্রাসার শৌচাগারের মেঝে খুঁড়ে প্রায় ৭ ফুট নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এ অভিযান চলে।

ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, বেলা ১টা ৪০ মিনিটের দিকে খননকাজ শেষে মাফিজুলের হাড়গোড় প্রকাশ্যে আনা হয়। ময়নাতদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। মাফিজুলের পরা শার্ট-প্যান্ট শনাক্ত করেন তাঁর চাচাতো ভাই শেখ ফরিদ। মরদেহটি হাঁটু ভেঙে প্লাস্টিকের বস্তায় ভরে গভীর গর্তে পুঁতে রাখা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *