রাত ১০:০৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ সুদীপ্তদের গোয়েন্দাগিরি ‘

বিনোদন রিপোর্টার:
নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক। চলচ্চিত্রটির নাম ‘সুদীপ্তদের গোয়েন্দাগিরি’। ইতিমধ্যে চলচ্চিত্রটির জন্য নিজের টীম নিয়ে ভোলা,বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর,ঝালুকাঠি, বাগেরহাট, খুলনা,সাতক্ষীরা এবং যশোরে লোকেশন দেখে এসেছেন তিনি। নির্মাতা জানান, শখের গোয়েন্দাদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি দেশের দক্ষিণ বঙ্গে চিত্রায়ণ করা হবে। সুন্দরবন, কুয়াকাটা, বরিশাল লঞ্চ টার্মিনাল, ভোলা দ্বীপসহ দক্ষিণ বঙ্গের বেশকিছু লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়ণ হবে। এছাড়া ঢাকা এবং ঢাকার আশেপাশেও দৃশ্য ধারণ হবে। চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই চলচ্চিত্রের সম্ভাব্য শিল্পীদের সাথে মিটিং করবেন নির্মাতা নাসিম সাহনিক এবং তার দল। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ক্রোমোমিডিয়া এবং সি ক্লিক।
নির্মাতা নাসিম সাহনিক আরও জানান, ‘ডিবি বা পুলিশ কর্মকর্তাদের অভিযান নিয়ে গোয়েন্দা গল্প নির্মাণের পাশাপাশি শখের গোয়েন্দাদের নিয়ে চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ নির্মাণ করতে বেশ ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই নির্মাণ করেছিলাম গোয়েন্দাগিরি, গোয়েন্দা অভিযান, মেয়েটিকে খুন করলো কে প্রভৃতি প্রডাকশন। এবার সেই ধারাবাহিকতায় শখের গোয়েন্দাদের নিয়ে নির্মাণ করতে যাচ্ছি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘সুদীপ্তদের গোয়েন্দাগিরি’।’
উল্লেখ্য শীঘ্রই প্রেক্ষাগৃহে রিলিজ হতে যাচ্ছে নির্মাতা নাসিম সাহনিক নির্মিত অ্যাডভেঞ্চার রোমান্টিক কমেডি টাইপ চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও অ্যাপসে রিলিজ হতে যাচ্ছে কমেডি থ্রিলার ওয়েব ফিল্ম ‘ব্যাচেলর গোয়েন্দা’। এর আগে তার পরিচালনায় রিলিজ হয় ওয়েব সিরিজ ‘গোয়েন্দা অভিযান’ এবং ‘মেয়েটিকে খুন করলো কে?’। এছাড়া নাসিম সাহনিক পরিচালিত আম্মাজান ফিল্ম প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’ বেশ দর্শকপ্রিয় হয়। এখন থেকে নিয়মিত গোয়েন্দা থ্রিলার আর অ্যাডভেঞ্চারভিত্তিক প্রডাকশন নির্মাণ করবেন বলে জানান এই নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *