
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াইগ্রাম ইউনিয়নে বাগডোব গ্রামে শাহ সূফী শোনাউল্লাহর মাজার শরিফে তিন দিন ব্যাপী ওরশ মোবারক উৎযাপিত হলো উক্ত ওরশ শরিফে আয়োজক কমিটির সভাপতি দুই নং বড়াইগ্রাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মোমিন এবং সেক্রেটারি বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান সাহেবের নেতৃত্বে উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়। উক্ত মাজার শরিফে বাউল গানের চারটি কাফেলা একযোগে বাউল গান পরিবেশন করেন। বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সুলতান মাহমুদের পক্ষ থেকে একটি,উক্ত ওয়ার্ডের সদস্য অয়ারছেল আকন্দের পক্ষে একটি, উক্ত এলাকার সুশীল ব্যাক্তিত্ব সুলতান দোসানির পক্ষ থেকে একটি এবং যুব সমাজ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে একটি মোট চারটি কাফেলা একযোগে অনুষ্ঠান সম্প্রচার করে। উক্ত কাফেলা গুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা বাউল শিল্পীরা অনুষ্ঠান জমিয়ে রেখে গান পরিবেশন করেন।