
নরসিংদী জেলা প্রতিনিধি :গত ৬ মে নরসিংদী জেলা আওয়ামীলীগ এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় ।জেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম. তালেব হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা রায়পুরা থেকে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী জনাব, রাজিউদ্দিন আহেম্মেদ রাজু এমপি , মনোহরদী বেলাব থেকে নির্বাচিত সাংসদ মাননীয় শিল্প মন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সদর আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ লেঃ কর্নেল অবঃ মোঃ নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক , শিবপুর থেকে নির্বাচিত সাংসদ মোঃ জহিরুল হক ভুঁইয়া মোহন ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। সভা ২০২৪ জাতীয় নির্বাচন সামনে রেখে নরসিংদীর ৫ টি আসন পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিত করা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলোচনা করা হয় ।