সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিজ্ঞাপন চিত্রের কাজ করেছেন নির্মাতা নাসিম সাহনিক

বিনোদন প্রতিবেদক:
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ করলেন নির্মাতা নাসিম সাহনিক। গত ৪ জুলাই রাজধানী ঢাকা শহরের পূর্বাচল ৩০০ ফিটের রাস্তায় সারাদিন ধরে এই বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ চলে। বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হিসেবে কাজ করেছেন মডেল ও অভিনেত্রী জেসিকা রহমান। এড এজেন্সি সি ক্লিকের সহায়তায় কাজটি নির্মিত হয়। মডেল জেসিকা রহমান জানান, দারুণ একটি কাজে অংশগ্রহণ করলাম। নির্মাতা নাসিম সাহনিকের পরিচালনায় কাজটি বেশ সুন্দরভাবে নির্মিত হয়েছে। পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্র আর নাটক নির্মাণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি সুযোগ পেলেই বিজ্ঞাপন আর মিউজিক ভিডিও এর কাজ করে থাকি। এই বিজ্ঞাপনচিত্রটির কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা চলছিলো। কাজটি করতে পেরে ভালো লাগছে। এ বছর বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত সময় কাটবে। কারণ শীঘ্রই আরও কয়েকটি ব্র্যান্ডের কাজ রয়েছে। এই বিজ্ঞাপনচিত্রটিতে মডেল জেসিকা বেশ ভালো পারফরম্যান্স করেছে। গাড়ির এই বিজ্ঞাপনটি করতে পেরে অসাধারণ অনুভূতি হচ্ছে।
উল্লেখ্য, নির্মাতা নাসিম সাহনিক এর আগে হকারমামা.কম, এনজিআইকন সফটওয়্যার, প্রাণ আরএফএল, ইউনিলিভার, এশিয়ান ডুপ্লেক্স টাউন, আকতার ম্যাট্রেস, আধুনিক বিল্ডার্স, অরবিস ফ্যাশন, আধুনিক এগ্রো রিসোর্ট প্রভৃতি ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণের সাথে জড়িত ছিলেন। শীঘ্রই নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ দেশবিদেশের সিনেমা হলে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *