রাত ৮:২৩ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মের নায়িকা অধরা সুলতানপুর নিয়ে হাজির হচ্ছে ২ জুন

 

মাসুদ আলম :: নতুন প্রজন্মের মেধাবি চিত্রনায়িকা অধরা খান। এরইমধ্যে যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার মধ্যদিয়ে সম্ভাবনার জানান দিয়েছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে ৩টি ছবি। এরইমধ্যে নতুন খবর হলো এ নায়িকার ‘সুলতানপুর’ ছবি মুক্তি পেতে যাচ্ছে জুনের ২ তারিখ। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রথম ছবিটির নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ডের আপত্তির পর বেশকিছু সংশোধনীসহ ছবিটির নামও পরিবর্তন করা হয়। রাখা হয় ‘সুলতানপুর’। গত বছরের শেষের দিকে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। ছবিটি ২রা জুন মুক্তি পাচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সৈকত নাসির নিজেই।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আগামী ২রা জুন সুলতানপুর ছবির রিলিজ।

এই ছবিটির কাহিনী লিখেছেন নির্মাতা সৈকত নাসির ও আসাদ জামান। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। অধরা ছাড়াও এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, সানজু জন, রুমান রুনি, সুমন ফারুকসহ অনেকে। অধরা খান বলেন, ছবিতে আমি গ্রামের একজন প্রভাবশালী সৎ নেতার মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এটি ছবির প্রধান নারী চরিত্র। এটি আসলে সময়ের ছবি। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে আমার অভিনীত চরিত্রটিও চ্যালেঞ্জিং। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কমতি ছিল না। ছবির নাম এবং কিছু দৃশ্যের পরিবর্তন হলেও গল্পের কোনো পরিবর্তন হয়নি। আশা করছি, দর্শক এই ছবিটি বেশ উপভোগ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *