রাত ১:৪৬ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রির অভিযোগে জহিরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৪০ কেজি ‘পিরানহা’ মাছ জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রকোনা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।এসময় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমানসহ চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *