বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ধর্ষণের দায়ে যাবজ্জীবন দুজনের

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় অপহরণ করে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপরদিকে মান্দা উপজেলায় এক নারীকে ধর্ষণের দায়ে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার আসামিদের উপস্থিতিতে পৃথক দুটি মামলার রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম জানান।

অপহরণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মিশু (১৯) ও পিংকি (৩০)।

এ মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ হোসেন।

অপরদিকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি মান্দা উপজেলার এক নারীকে মোরশেদের বাড়িতে নিয়ে যান রবিউল ইসলাম। পরে তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন রবিউল। এবং তা মোবাইলে ধারণ করা হয়।পরবর্তীতে রবিউল ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করেন। তখন ওই নারীর অন্য স্থানে বিয়ে হয়। কিন্তু রবিউল ওই নারীর স্বামীর কাছে সেসব ভিডিও পাঠান। এতে তার সংসার ভেঙে যায়।ওই নারী দ্বিতীয় বিয়ে করলে সেখানেও একই ঘটনা ঘটান রবিউল। দ্বিতীয় স্বামীও ওই নারীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে ওই নারী আইনের আশ্রয় নেন। তিনি রবিউল, মোরশেদ ও আরেক নারীর বিরুদ্ধে মামলা করেন।

মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন জানিয়ে আইনজীবী রেজাউল করিম বলেন, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে। আসামি নারীকে খালাস দেওয়া হয়েছে।

এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুন অর রশিদ। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *