
স্টাফ রিপোর্টার : ধানসিঁড়ি প্রিপারেটরি স্কুলের চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক, রায়হানা খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ছোটদের কাগজ টাপুরটুপুরের উপদেষ্টা লায়ন তাজুল ইসলাম নজরুল। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. তারিজূল ইসলাম সুমন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক এবং মাসিক ভিন্নমাত্রা নির্বাহী সম্পাদক কবি জেসমিন নূর প্রিয়াংকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ ডক্টর মাহমুদুল হাছান, উত্তরা রাজউক মডেল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবীর, প্রাইভেট স্কুল ফাউন্ডেশনের চেয়ারম্যান-মো. সাজ্জাদ হোসেন, দি আগা খান একাডেমি ঢাকা এর ডিপি ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অব সায়েন্স এর শিক্ষক এ এফ এম শাহরিয়ার। ধানসিড়ি স্কুলের উপদেষ্টা ইস্কান্দার মির্জা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন কবি আঁখি আহমেদ জাহান। সব শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের ও বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।