রাত ১:৩১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে পড়ে ছিল ছুরিকাঘাত ও হাতের রগ কাটা যুবকের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সৌরভ পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম খাজার ছেলে ও সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ছিল। রাত ১০টার দিকে সৌরভের মা ঘরে গিয়ে ছেলেকে দেখতে পাননি। এরপর পরিবারের লোকজন সৌরভের মুঠোফোনে ফোন দিলেো রিসিভ হয়নি। রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে সৈারভের বাড়ির পাশে ধান খেত থেকে ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুর গ্রামের মিঠু মিয়া জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে মাঠে মাছ ধরতে যাই। এ সময় ধান খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখি। এরপর গ্রামের মধ্যে ফিরে এলাকাবাসীদের বিষয়টি জানায়। এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে সৌরভের মরদেহ শনাক্ত করেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
নিহতের মা সামছুন্নাহার বলেন, রাতে খাবার শেষে সৌরভ নিজের ঘরে গিয়ে মোবাইল ফোনে দেখছিল। রাত ১০টার দিকে ঘরে গিয়ে দেখি ছেলে ঘরে নাই। ছেলের মুঠোফোনে ফোন দিলে রিসিভ হয় না। এরপর গভীর রাত পর্যন্ত বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না মিলেনি। কিন্তু সকালে বাড়ির পাশে ধান খেত থেকে সৌরভের ছুরিকাঘাত ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমি হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *