সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয়বার বিয়ে করতে চান সোহানা সাবা

বিনোদন  প্রতিবেদক : নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী সোহানা সাবা জানিয়েছেন, পুরুষদের ভয় পান। পাশাপশি তিনি এটাও জানিয়েছেন, আগামী দিনগুলোতে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়ার লক্ষ্যে বিয়ে করার ইচ্ছেও রয়েছে। এক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষ পেলে তাকে বিয়ে করবেন – এমনটা জানিয়েছেন সোহানা সাবা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন সোহানা সাবা। ওই সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। তবে প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছুদিন পর মনে হয়েছে এ তো দেবদাস।

তিনি আরও বলেন, সত্যি বলতে কী, আমি পুরুষদের এখন ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব ? যদি এই রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কিন্তু কালই তাকে বিয়ে করে ফেলতাম।

সোহানা সাবা অভিনীত নতুন ছবি ‘অসম্ভব’ মুক্তি পাচ্ছে আসন্ন দুর্গাপূজায়। এছাড়া আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। আর কলকাতায় তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দুটি ছবি। চলতি মাসে নতুন একটি ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সোহানা সাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *