রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নির্বাচনের পরিবেশ নেই, লেবেল প্লেয়িং ফিল্ড নেই -মানিকগঞ্জ ১ ও ৩ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ -১ ও মানিকগঞ্জ-৩ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও
মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ খান মাষ্টার বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য সবদলের সমান সুযোগ অর্থাৎ লেবেল প্লেয়িং ফিল্ড নেই। দেশে নির্বাচনের পরিবেশ নেই।’
আজ বুধবার বিকেল চারটার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেহেনা আক্তারের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পার্টির নির্দেশে ফরমালিটি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাছাই পর্যন্ত অপেক্ষা করবো। আমরা পর্যবেক্ষণ করছি। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। জাকের পার্টি একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, সর্বাধিক গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচন চায়। যা বর্তমানে দেখছি না।
তিনি বলেন, ‘আমরা গতানিগতিক রাজনীতির বাইরে। হত্যা, খুন, রাহাজানি, সন্ত্রাসী-এগুলোর বিপক্ষে দেশবাসীকে অবস্থা নেওয়ার জন্য আহবান জানাবো এই নির্বাচনের মাধ্যমে। এদেশে যেনো নৈরাজ্যকর পরিস্থিতি না হয়, মানুষের রক্ত নিয়ে মানুষ হলি খেলা না করে। মানুষের মানবিক অধিকার যেনো শতভাগ নিশ্চিত হয়-এটা জাকের পার্টির চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যানের আহবান।
তিনি আরও বলেন, ‘আমরা যেনো জনগনের জন্য কিছু করতে পারি, মানুষ যেনো নিশ্চিন্তে ঘুমাতে পারে, পেট ভরে দুমুঠো খেতে পারে-তার ব্যবস্থার জন্য জাকের পার্টি রাজনীতি করে। আমাদের রাজনীতিতে হরতাল নেই, অবরোধ নেই, ভাংচুর নেই। আমরা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এবং মানুষের ফলপ্রসূ জীবনদানের জন্য রাজনীতি করি।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাকের পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী আজিজুর রহমান খান, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *